1 Answers

উদ্দীপকের বিজ্ঞপ্তি যোগাযোগের প্রক্রিয়ার গণযোগাযোগের বিষয়টি বহন করে।

কোনো ব্যবসায়সংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ একযোগে অসংখ্য গ্রাহক বা প্রাপকের নিকট প্রেরণ করলে তা গণযোগাযোগ নামে পরিচিত হয়।

উদ্দীপকে দেখা যায়, মি. তানভীর একটা প্রসাধনী সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তা। তিনি ব্যবস্থাপনা পর্যায়ের কর্মী নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেন। শ্রমিক নির্বাচনে মিল' গেটে বিজ্ঞপ্তি টাঙান। পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার কারণে অসংখ্য ব্যক্তি কর্মী নিয়োগের সংবাদটি জানতে পারবে, যা গণযোগাযোগের বৈশিষ্ট্যস্বরূপ। এছাড়া গণযোগাযোগে সংবাদ প্রেরক একজন থাকে কিন্তু সংবাদ প্রাপক অসংখ্য থাকে। মি. তানভীর উদ্দীপকে সংবাদ প্রেরক। যারা পত্রিকা পাঠ করে বিজ্ঞপ্তি সম্পর্কে জ্ঞাত হবে তারা সকলেই সংবাদ প্রাপক।

সংবাদপত্রের মাধ্যমে সাধারণত গণযোগাযোগ সংঘটিত হয়। মি. তানভীর পত্রিকায় যে বিজ্ঞপ্তি দিয়েছেন তা নিঃসন্দেহে গণযোগাযোগের বিষয় বহন করে।

4 views

Related Questions