1 Answers

উদ্দীপকে মি. জহীরের সামনের পদোন্নতি প্রেষণা প্রক্রিয়ার উদ্দীপক উপাদান।

কর্মীর মাঝে কর্ম করার আগ্রহ, উদ্দীপনা বা প্রেষণা সৃষ্টি করে এমন সুযোগ-সুবিধা বা উপায় হলো উদ্দীপক।

উদ্দীপকে মি. জহীর ব্যাংকের শাখা ম্যানেজার। তিনি অনেক দিন একই পদে চাকরি করেছেন। পদোন্নতির সম্ভাবনা সামনে। তাই হেড অফিস থেকে যে টার্গেট দেওয়া হয়েছে তা পূরণে তিনি প্রাণান্ত। তার ব্যাচের অনেকেই ব্যাংকের শাখা ম্যানেজার। তিনি তাদের থেকে এগিয়ে যেতে চান। অর্থাৎ মি. জহীরের প্রেষণার উদ্দীপক উপাদান বিরাজ করে তাই তিনি কাজের প্রতি আগ্রহী হয়। এক্ষেত্রে প্রতিষ্ঠানে বিভিন্ন মান ও মনের কর্মীরা কাজ করে এবং সকলের অভাব ও চাওয়া পাওয়া সমান হয় না। তাই প্রয়োজনগুলোকে শনাক্ত করে তা মিটানোর জন্য প্রয়োজনীয় উপায় বা উদ্দীপকগুলো কার্যকরভাবে শনাক্ত করা হয়। তাই বলা যায়, মি. জহীরের সামনের পদোন্নতি প্রেষণা প্রক্রিয়ার উদ্দীপক।

5 views

Related Questions