1 Answers

উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানে এ ধরনের সভার ব্যবস্থাকে ভিডিও কনফারেন্সিং বলা হয়।

ভৌগোলিকভাবে বিভিন্ন স্থানে বিস্তৃত বিভিন্ন ব্যক্তি বা দলের মধ্যে তথ্য বিনিময়ের একটি অত্যাধুনিক যান্ত্রিক পদ্ধতি হলো ভিডিও কনফারেন্সিং। এ পদ্ধতিতে ভৌগোলিকভাবে বিভিন্নস্থানে অবস্থানরত ব্যক্তিগণ ইলেকট্রনিক উচ্চপ্রযুক্তির যন্ত্রপাতিসজ্জিত পৃথক কক্ষে বসে একে অন্যকে ভিডিওয়ের সাহায্যে দেখতে এবং শুনতে পারে।

উদ্দীপকে মাইক্রোসফট একটি বিশ্বখ্যাত সফটওয়্যার কোম্পানি। সারা বিশ্বে প্রতিষ্ঠানটির অসংখ্য আঞ্চলিক অফিস রয়েছে। প্রতিষ্ঠানটি প্রতিমাসে আঞ্চলিক প্রধানদের নিয়ে সভার আয়োজন করে। আঞ্চলিক প্রধানগণ স্ব-স্ব কর্মস্থলে বসেই ভিডিও কনফারেন্সিং প্রযুক্তি ব্যবহার করে সরাসরি এ সভায় অংশগ্রহণ করেন। সেখানে তারা নিজেদের মূল্যবান তথ্য উপস্থাপনের পাশাপাশি গুরুত্বপূর্ণ মতামত দেয়। একমাত্র ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে এ ধরনের সভার ব্যবস্থা করা যায়। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানে এ ধরনের সভার ব্যবস্থাকে ভিডিও কনফারেন্সিং বলা হয়।

5 views

Related Questions