1 Answers
ঝুঁকির বিপক্ষে আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থাকে বিমা বলা হয়ে থাকে। বিমা হলো ঝুঁকি বণ্টনের ব্যবস্থা। এক কথায় বলা যায়, মানুষের জীবন ও সম্পদকে ঘিরে যে ঝুঁকি ও অনিশ্চয়তা বিদ্যমান তার বিপক্ষে আর্থিক প্রতিরক্ষার ব্যবস্থাই হলো বিমা। বিমা হচ্ছে বিমাকারী ও বিমাগ্রহীতার মধ্যে সম্পাদিত এক ধরনের চুক্তি যেখানে বিমাকারী প্রিমিয়ামের বিনিময়ে বিমাগ্রহীতার ভবিষ্যৎ সম্ভাব্য ঝুঁকি বা বিপদে ক্ষতি হলে ক্ষতিপূরণ দানে সম্মত হয়। মূলত সমাজে দু'ধরনের বিমা প্রতিষ্ঠান কাজ করে। এর একটি হলো জীবন বিমা ও অন্যটি হলো সাধারণ বিমা।
5 views
Answered