1 Answers
নির্বাহীগণ যে উপায়ে অধীনস্থ কর্মীদের পূর্ণকার্য ক্ষমতা ব্যবহার ও কাজের প্রতি তাদের আকৃষ্ট বা উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে তাকে প্রেষণা বলে।
প্রেষণা চক্র বা প্রক্রিয়া শুরু হয় মূলত নিজেরদের মধ্যে বিভিন্নমুখী অভাব বা প্রয়োজনবোধ থেকে। কর্মীদের জৈবিক অথবা মনস্তাত্ত্বিক অসমতাই অভাবের জন্ম দেয়। অভাববোধ দূর করার জন্য কর্মীদের মাঝে এক ধরনের উদ্বিগ্নতা দেখা দেয়। আর এ উদ্বিগ্নতা থেকে তাড়না সৃষ্টি হয়। এ তাড়না কর্মীদের লক্ষ্যাভিমুখী আচরণে উদ্বুদ্ধ করে। আর এ লক্ষ্য পূরণ করে সন্তুষ্টি অর্জনের জন্য প্রয়োজন হয় প্রেষণার। এভাবেই অভাববোধ থেকে প্রেষণার সুযোগ সৃষ্টি হয়।
5 views
Answered