1 Answers

অধীনস্থ কর্মীদের পূর্ণ কার্যক্ষমতা ব্যবহারের লক্ষ্যে তাদেরকে কাজের প্রতি অনুপ্রাণিত বা উৎসাহী করার প্রক্রিয়াকে প্রেষণা বলে। 

প্রেষণা শুরু হয় মূলত কর্মীর বিভিন্নমুখী অভাব বা প্রয়োজনবোধ থেকে। কোনো কর্মী প্রয়োজন অনুযায়ী কোনো কিছুর অভাববোধ করলে তার মধ্যে এক ধরনের উদ্বিগ্নতা সৃষ্টি হয়। এ অভাববোধ বুঝেই কর্মীকে প্রেষণা প্রদানের প্রয়োজন হয়, যা কর্মীর উদ্বিগ্নতা দূর করে কাজ করতে উদ্বুদ্ধ করে। এভাবেই অভাববোধ থেকে প্রেষণা সৃষ্টি হয়।

5 views

Related Questions