1 Answers

কর্মীদেরকে কাজের প্রতি উৎসাহিত ও অনুপ্রাণিত করে স্বেচ্ছাপ্রণোদিত করার কাজকে প্রেষণা বলে।

কর্ম সম্পাদন বিশেষভাবে প্রেষণার ওপর নির্ভরশীল। কর্মী যদি কাজে আগ্রহী না হয় তবে কর্মীর জ্ঞান ও যোগ্যতা কাজে আসে না। কিন্তু ঐ কর্মী যখন কাজে উৎসাহী থাকে তখন তার মাঝে যে উদ্দীপনার সৃষ্টি হয় তা তার জ্ঞান ও যোগ্যতাকে কর্মে রূপায়িত করে। এতে কর্মসম্পাদনের পরিমাণ বাড়ে। তাই বলা হয় প্রেষণা কর্ম সম্পাদনের পরিমাণ বৃদ্ধি করে।

4 views

Related Questions