1 Answers

উদ্দীপকে 'নীলগিরি লি.' প্রতিষ্ঠানে পদোন্নতির জ্যেষ্ঠতার ভিত্তি অনুসরণ করা হয়।

প্রতিষ্ঠানের কোনো পদে চাকরিতে যোগদানের তারিখ হতে চাকরিকাল গণনার ভিত্তিতে কর্মীকে পদোন্নতি দেওয়া হলে, তাকে জ্যেষ্ঠত্বভিত্তিক পদোন্নতি বলা হয়।

উদ্দীপকে 'নীলগিরি লি.' একটি বৃহৎ টেক্সটাইল মিল। প্রতিষ্ঠানে কর্মরত ৬০ বছর বয়সি মনির সাহেব গত ৩ বছর সেরা সহ- ব্যবস্থাপক নির্বাচিত হন। কিন্তু প্রতিষ্ঠানটিতে ৬২ বছর বয়সি নূর ইসলাম সাহেবকে ব্যবস্থাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়। অর্থাৎ উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি অনুসরণ করা হয়। এটি একটি প্রাচীন, জনপ্রিয় ও সহজ পদোন্নতি পদ্ধতি। এ পদ্ধতি প্রয়োগের কারণে প্রতিষ্ঠানে ভুল বুঝাবুঝির সম্ভাবনা কম থাকে। এক্ষেত্রে প্রতিষ্ঠানের কর্মের মোট মেয়াদকাল, স্থায়ী ও অস্থায়ী চাকরির মেয়াদ ও বর্তমান পদে মোট চাকরিকাল ইত্যাদি বিবেচনা করা হয়। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানে জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি প্রদান করা হয়।

4 views

Related Questions