1 Answers

পদোন্নতি প্রদানে মিসেস রিজু জ্যেষ্ঠতাভিত্তিক পদোন্নতি পদ্ধতি অনুসরণ করেছেন যা যথেষ্ট নয়।

প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের মধ্য হতে পদোন্নতির ক্ষেত্রে যদি চাকরির মেয়াদ বা কার্যকাল বিবেচনায় কোনো কর্মীকে নির্বাচন করা হয় তাকে জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নতি বলে। জ্যেষ্ঠতা পদোন্নতির মূল বিষয় হলো যে ব্যক্তি প্রতিষ্ঠানে আগে যোগদান করেছে সে পদোন্নতির জন্য অধিক উপযোগী।

মিসেস রিজু কর্মীদের ধরে রাখা এবং আগ্রহী করার জন্য নির্দিষ্ট সময় পরে এদেরকে পদোন্নতি দিয়ে থাকেন। এ ব্যবস্থায় তিনি উক্ত কর্মী উচ্চ পদে আসীন হওয়ার যোগ্য এবং প্রয়োজনীয় দক্ষতা আছে কিনা তা যাচাই করেন না। ফলে যোগ্য ও দক্ষ কর্মীরা মিসেস রিজুর ওপর অসন্তুষ্ট। ক্ষেত্র বিশেষে মিসেস রিজুর সিদ্ধান্তটি অযৌক্তিক। এর ফলে অদক্ষ কর্মী প্রতিষ্ঠানের উচ্চ পদে আসীন হলে তা প্রতিষ্ঠানের জন্যই ক্ষতিকর। তাই বলা যায়, পদোন্নতি প্রদানে মিসেস রিজুর পদ্ধতি অনুসরণ করাটা অযৌক্তিক।

4 views

Related Questions