উদ্দীপকের প্রাণীটির গণ নাম উল্লেখপূর্বক এর নামকরণে যে পদ্ধতি অনুসরণ করবে তা ব্যাখ্যা করো (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি হলো ফড়িং, যার গণ নাম হলো- Poekilocerus. এর নামকরণে নিম্নোক্ত পদ্ধতি অবলম্বন করা হয়।
(a) নামকরণ ল্যাটিন ভাষায় কিংবা ল্যাটিন ভাষায় উপস্থাপন করতে হবে।
(b) বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকবে, প্রথম অংশটি গণ নাম এবং দ্বিতীয় অংশটি প্রজাতি নাম। যেমন: Poekilocerus pictus। এটি ঘাস ফড়িং-এর বৈজ্ঞানিক নাম,
এখানে Poekilocerus গণ এবং pictus প্রজাতিক পদ।
(c) জীবজগতের প্রতিটি বৈজ্ঞানিক নামকে অনন্য হতে হয়। কারণ একই নাম দুটি পৃথক জীবের জন্য ব্যবহারের অনুমতি নেই।
(d) বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষর বড় অক্ষর হবে এবং দ্বিতীয় অংশটির নাম ছোট অক্ষর দিয়ে লিখতে হবে। যেমন- Poekilocerus pictus |
(e) বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা ইটালিক অক্ষরে লিখতে হবে।
(f) হাতে লেখার সময় গণ ও প্রজাতিক নামের নিচ আলাদা আলাদা দাগ দিতে হবে। যেমন- Poekilocerus pictus |
(g) যদি কয়েকজন বিজ্ঞানী একই জীবকে বিভিন্ন নামকরণ করেন, তবে অগ্রাধিকার আইন অনুসারে প্রথম বিজ্ঞানী কর্তৃক প্রদত্ত নামটি গৃহীত হবে।
(h) যিনি প্রথম কোনো জীবের বিজ্ঞানসম্মত নাম দিবেন। তাঁর নাম প্রকাশের সালসহ উক্ত জীবের বৈজ্ঞানিক নামের শেষে সংক্ষেপে তার নাম সংযোজন করতে হবে। যেমন- Poekilocerus pictus