1 Answers

উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে শৃঙ্খলা আনয়নে সংগঠনের ভারসাম্যের নীতিটি অনুসরণযোগ্য।

ভারসাম্যের নীতি বলতে সংগঠন প্রণয়নের ক্ষেত্রে এর প্রতিটি বিভাগ, উপ-বিভাগ এবং ব্যক্তির কাজের মধ্যে সমন্বয় বিধানকে বোঝায়।

উদ্দীপকে লায়ন বেভারেজ লিমিটেড প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জনাব রায়হান বিক্রয় ব্যবস্থাপক ২০% বিক্রয় বৃদ্ধি এবং উৎপাদন ব্যবস্থাপককে ৪০% উৎপাদন বৃদ্ধির নির্দেশ দিলেন। অন্যান্য বিভাগগুলোকে কোনো নির্দেশই দিলেন না। এতে প্রতিষ্ঠানের অপরাপর কর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। অর্থাৎ উক্ত প্রতিষ্ঠানে ভারসাম্য নীতিটি শৃঙ্খলা আনয়নে অনুসরণযোগ্য। এরূপ নীতি অনুসরণের ফলে প্রতিটি বিভাগ, উপবিভাগ এবং ব্যক্তির কাজের মধ্যে ভারসাম্য বজায় থাকে। কেউ অধিক কর্মভারগ্রস্ত আর কেউ কর্মহীন, এমন যাতে না হয় তা এ নীতিতে গ্রহণযোগ্য নয়। এ নীতির ফলে প্রতিটি বিভাগই সমানভাবে কাজ করতে পারে। ফলে উদ্দীপকের প্রতিষ্ঠানে শৃঙ্খলা আনয়ন সম্ভব হবে।

পরিশেষে বলা যায়, কোনো প্রতিষ্ঠানের সংগঠন সুষ্ঠুরূপে প্রণয়নের জন্য উক্ত নীতি বা আদর্শ মেনে চলা উচিত। এতে সংগঠনের মান কাঙ্ক্ষিত মাত্রায় উন্নতি হবে।

4 views

Related Questions