1 Answers
উদ্দীপকে পরীক্ষণ ও নিরীক্ষণ পদ্ধতি সম্বন্ধে আলোকপাত করা হয়েছে। নিরীক্ষণ' ও পরীক্ষণের ঘনিষ্ঠ সম্পর্ক যেমন আছে তেমনি কিছু মৌলিক পার্থক্যও পরিলক্ষিত হয়। পরীক্ষণ কৃত্রিম পরিবেশে প্রত্যক্ষণ, অন্যদিকে নিরীক্ষণ প্রাকৃতিক পরিবেশে প্রত্যক্ষণ। পরীক্ষণে ঘটনা সৃষ্টি করা হয়। অর্থাৎ পরীক্ষণে একটি ঘটনা থেকে আরেকটি নতুন ঘটনার উৎপাদন করা হয়। অন্যদিকে নিরীক্ষণে ঘটনা আবিষ্কার করা হয়। পরীক্ষণ কার্য নিয়ন্ত্রিত পরিবেশে করা হয়। এজন্য পরীক্ষণ সংশ্লিষ্ট অবস্থাবলির পরিবর্তন সাধন করা যায়। অন্যদিকে নিরীক্ষণ কার্য প্রাকৃতিক পরিবেশে সম্পন্ন হয় বলে নিরীক্ষণ সংশ্লিষ্ট অবস্থাবলির পরিবর্তন সাধন করা যায় না। পরীক্ষণে যত খুশি ইচ্ছামতো দৃষ্টান্ত সংগ্রহ করা যায়। কারণ পরীক্ষণ কৃত্রিম বিষয়। কিন্তু নিরীক্ষণে যত খুশি ইচ্ছামতো দৃষ্টান্ত সংগ্রহ করা যায় না। কারণ নিরীক্ষণ প্রাকৃতিক বিষয়। পরীক্ষণে বিশ্লেষণ ও অপনয়ন করা সম্ভব হয়। পরীক্ষণে জ্ঞাত বিষয় থেকে অজ্ঞাত বিষয়ে গমন করা সম্ভম্ব হলেও জ্ঞাত বিষয়ের ভিত্তিতে অজ্ঞাত বিষয়ের কারণ উৎপাদন করা যায় না। কিন্তু নিরীক্ষণে জ্ঞাত কার্যের ভিত্তিতে অজ্ঞাত কারণ এবং জ্ঞাত কারণের ভিত্তিতে অজ্ঞাত কার্য উৎপাদন করা যায়। এসব কারণে, পরীক্ষণের সিদ্ধান্ত নিশ্চিত হয়। অন্যদিকে নিরীক্ষণের সিদ্ধান্ত সম্ভাব্য।