1 Answers

উদ্দীপকে তাথৈ-এর বক্তব্যের মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয় যে, কারণের আবশ্যিক শর্ত হিসেবে কার্যের ভূমিকাই প্রধান। মূলত, আবশ্যিক শর্ত বলতে কারণের এমন মৌলিক শর্তকে বোঝায় যার অনুপস্থিতিতে কোনো ঘটনা ঘটে না। যদি কোনো শর্তের অনুপস্থিতিতে কোনো ঘটনা ঘটা সম্ভব নয়, তাহলে ঐ বিশেষ শর্তটিকে ঐ ঘটনার আবশ্যিক শর্ত বলে। যেমন- মেঘ ছাড়া বৃষ্টি হয় না। মেঘ অনুপস্থিত থাকলে বৃষ্টিও অনুপস্থিত থাকে। আবার মেঘ উপস্থিত থাকলে বৃষ্টিও উপস্থিত থাকে। অনেক ক্ষেত্রে মেঘ উপস্থিত হলেও বৃষ্টি নাও হতে পারে। সুতরাং মেঘ হচ্ছে বৃষ্টির আবশ্যিক শর্ত। সাধারণত কোনো বিশেষ ঘটনার উপস্থিতির জন্য অনেক শর্তই আবশ্যিক। এসব আবশ্যিক শর্তের কোনো একটি অনুপস্থিত থাকলে ঘটনা ঘটবে না। যেমন- ধোঁয়ার উপস্থিতির জন্য অগ্নি সংযোগ ও শুকনা জ্বালানি উভয়ই আবশ্যিক শর্ত। কারণ কেবল অগ্নিসংযোগ হলে ধোঁয়া হবে না। তাই কারণ হচ্ছে, কার্যের অব্যবহিত পূর্ববর্তী ঘটনা। কারণ অবশ্যই কার্যের আগে ঘটবে। কার্য থেকে কারণ অনুমান করা যায়, আবার শুধু কারণের অভাব থেকে কার্যের অভাব অনুমান করতে পারি।

5 views

Related Questions