1 Answers

উদ্দীপকে অধ্যাপক ইবনে মিজান দ্বিকল্প অনুমানের কথা বলেছেন। দ্বিকল্প সহানুমানকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। সিদ্ধান্তের প্রকৃতির ভিত্তিতে দ্বিকল্প সহানুমানকে দুই ভাগে ভাগ করা যায়। যথা: ১. সরল দ্বিকল্প সহানুমান এবং ২. জটিল দ্বিকল্প সহানুমান। আবার প্রধান আশ্রয় বাক্যের পূর্বগের সত্যতা ও অনুগের অসত্যতার ভিত্তিতে দ্বিকল্প সহানুমানকে দুই ভাগে ভাগ করা হয়। যথা: ১. গঠনমূলক দ্বিকল্প ও ২. ধ্বংসমূলক দ্বিকল্প। সুতরাং আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের ভিত্তিতে সহানুমান চার প্রকার। যথা:

১. সরল গঠনমূলক দ্বিকল্প (Simple Constructive dillemma);

 ২. সরল ধ্বংসমূলক দ্বিকল্প (Simple destructive dillemma), 

৩. জটিল গঠনমূলক দ্বিকল্প (Complex constructive dillemma) এবং 

৪. জটিল ধ্বংসমূলক দ্বিকল্প (Complex destructive dillemma)। 

উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায় যে, দ্বিকল্প সহানুমান বিভিন্ন ভাগে বিভক্ত।

4 views

Related Questions