1 Answers
যেগুণ কোনো পদের জাত্যর্থের অংশ নয়, অথচ পদটার জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে উপলক্ষণ বলে। যুক্তিবিদ ল্যাটা ও ম্যাকবেথ-এর মতে, উপলক্ষণ হচ্ছে সেই গুণ যা কোনো পদের জাত্যর্থের অংশবিশেষ নয় কিন্তু যা কারণ থেকে কার্যরূপে কিংবা আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তরূপে জাত্যর্থ থেকে নিঃসৃত হয়। ঠিক যেভাবে একটা কারণ থেকে তার কার্য উৎপন্ন হয় কিংবা আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তে অনুমিত হয়, ঠিক সেভাবেই একটা পদের জাত্যর্থ থেকে তার উপলক্ষণ নিঃসৃত হয়।
উপলক্ষণ দুই ধরনের হতে পারে। যথা-
১. জাতিগত উপলক্ষণ।
২. উপজাতিগত উপলক্ষণ।
জাতিগত উপলক্ষণ: যে উপলক্ষণ একটা শ্রেণির আসন্নতম জাতির জাত্যর্থ থেকে নিঃসৃত হয় তাকে জাতিগত উপলক্ষণ বলে। যেমন- ক্ষুধা বা তৃষ্ণা মানুষের জাতিগত উপলক্ষণ।
উপজাতিগত উপলক্ষণ : যে উপলক্ষণ কোনো উপজাতির বিভেদক লক্ষণ বা নিজস্ব গুণ থেকে নিঃসৃত হয় তাকে উপজাতিগত উপলক্ষণ বলে। যেমন- বিচার ক্ষমতা মানুষের উপজাতিগত উপলক্ষণ।