1 Answers

যে যৌগিক বচনের অন্তর্গত দুই বা ততোধিক অঙ্গবচন একই সাথে সত্য বা মিথ্যা হিসেবে প্রকাশিত হয় তখন তাকে সমমানিক বচন বলে। সমমানযুক্ত দুটি বচনকে প্রতীকী যুক্তিবিদ্যায় 'যদি এবং কেবল যদি', যোজক দ্বারা যুক্ত করে প্রকাশ করা হয়। সমমানিক বচনের অঙ্গবচনকে বলা হয় সমমান বচন এবং যে যোজক দ্বারা বচনগুলো যুক্ত করা হয় তাকে বলে সমমানিক যোজক (Equivalent connective)। সমমানিক বচনের আকারকে বলা হয় 'সমমানিক অপেক্ষক' (Equivalent function)। প্রতীকী যুক্তিবিদ্যায় সমমানিক বচনের ক্ষেত্রে যে যোজকটি ব্যবহৃত হয় তাকে Three bar বা ত্রি-দাঁড় (=) প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। উদাহরণস্বরূপ, তারেক সাহেব সুনাগরিক যদি এবং কেবল যদি তিনি দেশপ্রেমিক হন। এই বচনের দুটি অঙ্গ বচন। (ক) তারেক সাহেব সুনাগরিক এবং (খ) তারেক সাহেব দেশপ্রেমিক।

উক্ত বচনের অঙ্গবচন 'তারেক সাহেব সুনাগরিক' এর স্থলে p প্রতীক ও 'তারেক সাহেব দেশপ্রেমিক' এর স্থলে ৭ প্রতীক এবং যৌক্তিক যোজকের স্থলে = প্রতীক ব্যবহার করে সম্পূর্ণ বচনটির প্রতীকায়িত রূপ দাঁড়ায় p = q। যে আকারটি পাওয়া গেল তা হচ্ছে সমমানিক অপেক্ষক। 

9 views

Related Questions