বর্ণিত অনুচ্ছেদের উপর ভিত্তি করে বিভিন্ন প্রকার বিধেয়কের উদাহরণসহ ব্যাখ্যা কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
বর্ণিত অনুচ্ছেদের উপর ভিত্তি করে বিভিন্ন প্রকার বিধেয়কের উদাহরণসহ ব্যাখ্যা করা হলো-
১. জাতি: দুটি শ্রেণিবাচক পদ যদি এমনভাবে সম্পর্কযুক্ত হয় যে, ব্যক্ত্যর্থের দিক থেকে একটি পদ 'বড় বা বৃহত্তর এবং অন্যটি ছোট বা ক্ষুদ্রতম এবং বৃহত্তর পদটি ক্ষুদ্রতম পদটিকে অন্তর্ভুক্ত করে। সেক্ষেত্রে বৃহত্তর পদটিকে ক্ষুদ্রতর পদটির 'জাতি' বলে।
২. উপজাতি: দুটি শ্রেণিবাচক পদের মধ্যে যে পদটির ব্যক্ত্যর্থের পরিমাণ অন্যটির চেয়ে ক্ষুদ্রতর সেই পদটিকে বৃহত্তর পদের উপজাতি বলে।
৩. লক্ষণ : যে গুণের কারণে একই জাতির অন্তর্ভুক্ত একটি উপজাতিকে তার সমজাতীয় অন্যান্য উপজাতি থেকে পৃথক করা হয় তাকে লক্ষণ বলে। যেমন- মানুষের 'বুদ্ধিবৃত্তি' গুণকে মানুষ পদের লক্ষণ বলে।
৪. উপলক্ষণ : যে গুণ জাত্যর্থের অংশ নয়, কিন্তু জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে উপলক্ষণ বলে। যেমন- সকল মানুষ হয় চিন্তাশীল প্রাণী। এই চিন্তাশীলতা গুণটি মানুষ পদের উপলক্ষণ।
৫. অবান্তর লক্ষণ: যে গুণ জাত্যর্থের অংশ নয়, আবার জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃতও হয় না তাকে অবান্তর লক্ষণ বলে। যেমন- সকল মানুষ হয় হাস্যপ্রিয় এখানে হাস্যপ্রিয়। গুণটি হলো অবান্তর লক্ষণ।