1 Answers

উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টি হচ্ছে অনুমান। যেমন- বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে আকাশে কালো মেঘ জমে এবং কালবৈশাখী ঝড়-বৃষ্টি হয়। এর ফলে শহর-গ্রামে অনেক ক্ষতি হয়। কিন্তু কালবৈশাখী ঝড় সবসময় হয় না। যুক্তিবিদ্যায় অনুমানকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যথা- অবরোহ অনুমান ও আরোহ অনুমান।

যে অনুমান প্রক্রিয়ায় এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত টানা হয় এবং সিদ্ধান্ত কখনও আশ্রয়বাক্য থেকে অধিক ব্যাপক হতে পারে না, তাকে 'অবরোহ অনুমান' বলে। অবরোহ অনুমানের সিদ্ধান্ত বেশির পক্ষে আশ্রয়বাক্যের সমান ব্যাপক হতে পারে মাত্র, কখনও অধিক ব্যাপক হতে পারে না। যেমন-

সকল মানুষ হয় মরণশীল।
রেজা হয় মানুষ।
রেজা হয় মরণশীল।

অন্যদিকে যে, অনুমান প্রক্রিয়ায় কয়েকটি বিশেষ দৃষ্টান্ত নিরীক্ষণের অভিজ্ঞতার ভিত্তিতে একটি সার্বিক সিদ্ধান্ত ঘটনা টানা হয় এবং সিদ্ধান্ত সকল ক্ষেত্রেই আশ্রয় বাক্য থেকে অধিক ব্যাপক হয়ে থাকে, তাকে 'আরোহ অনুমান' বলে। যেমন-

রেজা হয় মরণশীল।
মধু হয় মরণশীল।
জোসেফ হয় মরণশীল।
হেনরি হয় মরণশীল।
সকল মানুষ হয় মরণশীল।

অবরোহ অনুমান আবার দুই প্রকার হয়ে থাকে। যথা- অমাধ্যম অনুমান ও মাধ্যম অনুমান। আরোহ অনুমানও দুই প্রকার। যথা- প্রকৃত আরোহ ও অপ্রকৃত আরোহ।

5 views

Related Questions