1 Answers

উদ্দীপকে আলোচিত বিষয় পাঠ্যপুস্তকের বিধেয়কের অবান্তর লক্ষণের সাথে মিল রয়েছে। যে গুণ কোনো জাত্যর্থের অংশ নয়, আবার জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃতও হয় না তাকে অবান্তর লক্ষণ বলে। অর্থাৎ অবান্তর লক্ষণ একটি পদ সম্পর্কে নতুন তথ্য প্রদান করে। যেমন- মিসেস আলী হয় হাস্যপ্রিয়। এ বাক্যে হাস্যপ্রিয় গুণটি অবান্তর লক্ষণ। কারণ হাস্যপ্রিয়তা মানুষের জাত্যর্থ অর্থাৎ, জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তির কোনো অংশও নয় বা এদের থেকে অনিবার্যভাবে অনুমিতও হয় না। সুতরাং অবান্তর লক্ষণ একটি অবান্তর গুণ বা আকস্মিক গুণ, যা একটি বিশেষ শ্রেণির মধ্যে থাকা বা না থাকা ওই বিশেষ শ্রেণিটির জাত্যর্থের কোনো বিঘ্ন ঘটায় না। অবান্তর লক্ষণ ব্যক্তিগত ও শ্রেণিগত হতে পারে এবং উভয়ই আবার বিযোজ্য ও অবিযোজ্য হতে পারে। সুতরাং অবান্তর লক্ষণকে আখরা মোট চারটিরূপে পেয়ে থাকি। যথা-

১. ব্যক্তিগত বিযোজ্য অবান্তর লক্ষণ; 

২. ব্যক্তিগত অবিযোজ্য অবান্তর লক্ষণ; 

৩. শ্রেণিগত বিযোজ্য অবান্তর লক্ষণ এবং 

৪. শ্রেণিগত অবিযোজ্য অবান্তর লক্ষণ।

4 views

Related Questions