1 Answers

উদ্দীপকে যমুনা লিমিটেড কাগজ কারখানার বর্জ্য পার্শ্ববর্তী নদীতে ফেলার ফলে তা পরিবেশ দূষণ করে যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর।

কোনো কারণে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হওয়াকে সাধারণ অর্থে পরিবেশ দূষণ বলে। পরিবেশ দূষণের জন্য মূলত শিল্পকারখানাই দায়ী। যমুনা লিমিটেড কাগজ উৎপাদনকারী কারখানার বর্জ্য নদীতে বিচরণরত মাছ ও অন্যান্য জলজ প্রাণীকে ধ্বংস করেছে। এছাড়া ঐ নদীকে জলজ প্রাণীর বিচরণ ও বংশবিস্তারের অনুপযোগী করে তুলেছে। ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এভাবে যমুনা লিমিটেড কাগজ উৎপাদনকারী কারখানা পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান পানিকে দূষিত করে। 

সুতরাং বলা যায়, যমুনা লিমিটেড তার কারখানার বর্জ্য নদীতে ফেলে পরিবেশের ক্ষতি করছে।

5 views

Related Questions