1 Answers

উদ্দীপকে উল্লিখিত শিক্ষাবৃত্তি প্রকল্পের সফল বাস্তবায়নে প্রতিষ্ঠানটি অবশ্যই লাভবান হবে।

ব্যবসায়কে বা একজন ব্যবসায়ীকে সমাজের প্রতি দায়বদ্ধ হতে হয়। সমাজের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা ছাড়া ব্যবসায় পরিচালনা করা কারও পক্ষে সম্ভব নয়। তাই সহযোগিতাকারীর প্রতি সাহায্যগ্রহীতা কৃতজ্ঞ হবে, বিনয়ী হবে এটাই স্বাভাবিক। ব্যবসায়ীকে সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে ব্যবসায় পরিচালনা করতে হবে। এতে সমাজের মানুষও উপকৃত হবে পাশাপাশি ব্যবসায় প্রতিষ্ঠানটি সমাজে সুনামের সাথে ব্যবসায় পরিচালনা করতে পারবে। কোনো ব্যবসায় প্রতিষ্ঠান সমাজের মানুষের প্রতি কোনো সেবা প্রদানমূলক কাজ করলে সমাজের মানুষ উপকৃত হয় এবং উক্ত প্রতিষ্ঠানের প্রতি সন্তুষ্ট হয় ফলশ্রুতিতে প্রতিষ্ঠানটির সুনাম বৃদ্ধি পায় যার ফলে প্রতিষ্ঠানটি ব্যবসায়িক সফলতা অর্জন করতে সক্ষম হয়।

উদ্দীপকের ABC লি. একটি বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ব্যবসায়ের পাশাপাশি সমাজের মানুষের প্রতি দায়িত্ববোধ থেকে বিভিন্ন সমাজসেবামূলক প্রকল্প হাতে নেয়। সমাজের গরিব ও দুঃস্থ মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করে সমাজসেবামূলক কাজে লিপ্ত হবে। এ চিন্তা করে তারা একটি প্রকল্প হাতে নিয়েছে। উক্ত প্রকল্প বাস্তবায়ন হলে প্রতিষ্ঠানটি সুনাম অর্জন করবে যা তাদের ব্যবসায়ের সফলতা আনয়নে সহায়তা করবে। প্রতিষ্ঠানটি যদি সমাজে সুনামের সাথে ব্যবসায় পরিচালনা করতে পারে তাহলে তাদের মুনাফার পরিমাণও বৃদ্ধি পাবে।

পরিশেষে বলা যায়, ABC লি. কোম্পানি কর্তৃক গৃহীত শিক্ষাবৃত্তি প্রকল্প প্রতিষ্ঠানটির সুনাম বৃদ্ধি করবে যা তাদের প্রতিষ্ঠানটিকে সফলতা অর্জনে সহায়তা করবে।

5 views

Related Questions