উদ্দীপকে বর্ণিত ABC লি. এর শিক্ষাবৃত্তি প্রকল্প ব্যবসায়ের কোন দায়িত্বের উদাহরণ? কেন? (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকের ABC লি. এর শিক্ষাবৃত্তি প্রকল্প ব্যবসায়ের সামাজিক দায়িত্বের উদাহরণ।
অবশ্য করণীয় কর্তব্যের বাইরে সমাজের বিভিন্ন পক্ষের প্রতি ব্যবসায় যে দায়িত্ব পালন করে, তাকে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব বলে। সামাজিক দায়িত্ব বিভিন্ন ধরনের হতে পারে। যেমন- ক্রেতা-ভোক্তাদের প্রতি দায়িত্ব, শ্রমিক-কর্মচারীদের প্রতি দায়িত্ব, বিনিয়োগকারী ও সরবরাহকারীদের প্রতি দায়িত্ব, সাধারণ জনগণের প্রতি দায়িত্ব ইত্যাদি।
উদ্দীপকের ABC লি. একটি বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ব্যবসায় পরিচালনার পাশাপাশি সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে। তারা ব্যবসায়ের মুনাফা অর্জনের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক প্রকল্প হাতে নিচ্ছে। তারা সমাজের প্রতি দায়িত্ব হিসেবে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করে ব্যবসায়ের মুনাফা অর্জনের পাশাপাশি সমাজের প্রতি তাদের দায়িত্ব পালন করে। যার ফলে প্রতিষ্ঠানটি সুনাম অর্জনের পাশাপাশি মুনাফাও বৃদ্ধি করতে পারবে। এরূপ জনহিতকর কাজ করা ব্যবসায়ের সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে। তাই বলা যায়, উদ্দীপকের বর্ণিত ABC লি.-এর শিক্ষাবৃত্তি প্রকল্প ব্যবসায়ের সামাজিক দায়িত্বের অন্তর্ভুক্ত।
সুতরাং বলা যায়, ABC লি. শিক্ষাবৃত্তি প্রকল্প ব্যবসায়ের সামাজিক দায়িত্বের উদাহরণ।