1 Answers

উদ্দীপকে শুভর বাবা ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে শিক্ষা ও যুক্তিবিদ্যার গুরুত্ব স্বীকার করেন। আমরা জানি, শিক্ষা বলতে বুঝায় এমন এক অভিজ্ঞতা যার মাধ্যমে আচরণের দীর্ঘস্থায়ী ইতিবাচক পরিবর্তন ঘটে। অন্যদিকে যুক্তিবিদ্যা হলো মানসিক অনুধাবন যা যুক্তির মাধ্যমে প্রকাশিত হয়। যুক্তিবিদ্যা ও শিক্ষা উভয় বিষয়টিই মানুষকেন্দ্রিক, মানুষের মঙ্গল ও কল্যাণের সাথে নিহিত। মানুষকে বাদ রেখে 'যুক্তিবিদ্যা' ও 'শিক্ষা' বিষয়টির কোনো মূল্য ও তাৎপর্য বা গুরুত্ব নেই। প্রত্যেকটি বাক্য, অবধারণ, ভাষা ব্যক্ত করার পশ্চাতে বাস্তবভিত্তিক সাযুজ্যপূর্ণ যুক্তি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। আর এটি হলে মানুষ তার ব্যক্তিত্বকে বিকশিত করে দিক-নির্দেশনা দিয়ে সমাজ ও রাষ্ট্রকে আলোকিত করতে পারবে। দার্শনিক স্পেনসার বলেন, "শিক্ষা হলো ভবিষ্যতে সুন্দর জীবনযাপনের প্রস্তুতি"। প্রকৃতপক্ষে যুক্তিবিদ্যার উদ্দেশ্য যেমন- কোনো বিষয়ের সত্য অর্জন তেমনি শিক্ষার উদ্দেশ্য ও সত্যকে অর্জন। কাজেই শিক্ষার সাথে যুক্তিবিদ্যার মৌলিক চিন্তার নিয়মাবলির যে অন্তঃমিল রয়েছে তা থেকেই উপলব্ধি করা হয় ব্যক্তি, সমাজ, জাতি ও রাষ্ট্রের মৌলিকত্ব বিকাশের জন্য যুক্তিবিদ্যা কত বেশি প্রায়োগিক ও ব্যবহারিক।

4 views

Related Questions