1 Answers
উদ্দীপকে সানিনের বড় আপার বক্তব্যের মধ্য দিয়ে এটাই প্রতীয়মান যে, কম্পিউটার 'বিজ্ঞানের বিকাশ ও অগ্রগতির জন্য যুক্তিবিদ্যার ভূমিকা অনেক বেশি। দুই বা ততোধিক বচন বা উক্তির সমন্বয়ে যখন কোনো অনুমান ভাষায় প্রকাশিত হয় তখন তাকে যুক্তি বলে। অন্যদিকে কম্পিউটার বিজ্ঞান প্রোগ্রামিং ভাষা ও বাস্তবায়নযোগ্য গণনীয়তার উপর জোর দেয়। কম্পিউটার বিজ্ঞানের মৌলিক তত্ত্ব হলো 'অ্যালগরিদম তত্ত্ব' ও 'গাণিতিক যুক্তিবিজ্ঞান'। কম্পিউটার বিজ্ঞানের উদ্দেশ্য ও লক্ষ্য হলো গণনা করার প্রক্রিয়াগুলোকে স্বয়ংক্রিয় রূপ দেওয়া। উদ্দীপকে সানিনের বড় আপুর বক্তব্যের তাৎপর্য খুব গুরুত্বপূর্ণ। কারণ যুক্তিবিদ্যার 'লজিক্যাল থিওরেম' কম্পিউটার বিজ্ঞানে প্রয়োগ করা হয়। কম্পিউটারের প্রোগ্রামিং, সফটওয়্যারিং, হার্ডওয়্যারিং সকল কিছুই লজিকের উপর ভিত্তি করে তৈরি বা প্রস্তুত করা হয়। কোন বিষয়টি কীভাবে হবে, কেন হবে- কম্পিউটার বিজ্ঞানের এ সকল প্রশ্নের জবাব বা সদুত্তর পেতে হলে যৌক্তিক চিন্তাসম্পন্ন বিষয় হিসেবে লজিকের বা যুক্তিবিদ্যার দ্বারস্থ হতে হবে। কাজেই কম্পিউটার বিজ্ঞানের বিকাশ ও অগ্রগতির জন্য যুক্তিবিদ্যার ভূমিকা অনন্য।