উদ্দীপকে শিক্ষার্থীরা কেন মনে করে "বৃত্তিমূলক শিক্ষার কোন বিকল্প নেই"- ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে শিক্ষার্থীরা মনে করে, বৃত্তিমূলক শিক্ষার কোনো বিকল্প নেই। অর্থাৎ তারা কম্পিউটার শিক্ষার প্রতি জোর দিয়েছে। কেননা বর্তমান বিশ্ব পুরোটাই কম্পিউটারের দখলে। কম্পিউটারের মাধ্যমে মানুষ পুরো বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে এসেছে। এর মাধ্যমে করা যায় না এমন কাজের সংখ্যা খুবই কম। Internet, Facebook. Type Writer, ছবি আঁকা, গান শোনা, TV দেখা, Website তৈরি করা, তথ্য সংরক্ষণ করা ইত্যাদি বহুবিধ কাজ করা যায়। মানুষের চিন্তাশক্তি কাজে লাগিয়ে সমস্যার দ্রুত নির্ভুল সমাধান দেয় কম্পিউটার। এর মাধ্যমে ভাষান্তরের কাজ করা যায়। নেটের মাধ্যমে দুনিয়ার সব তত্ত্ব/তথ্য মনিটরে নিয়ে এসে প্রয়োজন অনুসারে প্রিন্ট করা যায়। এর মাধ্যমে ব্যাংকিং সিস্টেমে লেনদেন হচ্ছে, লাইব্রেরি ব্যবস্থাপনায় কাজ দ্রুত করা যাচ্ছে। কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো স্মৃতিতে যা কিছু জমা করা হবে, তা বছরের পর বছর জমা রাখা যাবে। তাই শিক্ষার্থীরা বৃত্তিমূলক শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেছে। কারণ এতে করে ভবিষ্যতে চাকরির অভাব হবে না এবং একজন মানুষ খুব সহজেই আত্মনির্ভরশীল হতে পারবে।