1 Answers
উদ্দীপকের তৃতীয় নয়ন প্রকাশনা প্রতিষ্ঠানটি ই-কমার্স পদ্ধতিতে বই সরবরাহ করছে।
ইন্টারনেট ব্যবস্থা ব্যবসায় জগতে নিত্যনতুন পদ্ধতির সূচনা করছে। এমনি একটি ব্যবস্থা হলো ই-কমার্স। যেটি ইলেক্ট্রনিক পদ্ধতিতে সম্পাদিত হয়।
উদ্দীপকের 'তৃতীয় নয়ন' একটি প্রকাশনা সংস্থাটি বই সরবরাহ করে থাকে। আর বই ক্রয়-বিক্রয়ের কাজকে কমার্স বা বাণিজ্য বলা হয়। বাণিজ্যের কাজটি যখন ইলেকট্রনিক্স মাধ্যমে সম্পাদিত হয়, তখন তাকে ই-কমার্স বলে। তৃতীয় নয়ন প্রকাশনাটি ওয়েবসাইটের মাধ্যমে ক্রেতাদের নিকট থেকে বইয়ের অর্ডার সংগ্রহ করে। অনলাইনেই অর্ডার সম্পাদন করে প্রকাশনাটি সরাসরি গ্রাহকের নিকট বই সরবরাহ করে থাকে। ইলেকট্রনিক্স মাধ্যম ব্যবহার করে প্রকাশনাটি তাদের বণ্টন কার্যক্রম সম্পাদন করে থাকে। সুতরাং তৃতীয় নয়ন প্রকাশনাটির বই সরবরাহ পদ্ধতিটি একটি ই-কমার্স পদ্ধতি।