1 Answers

উদ্দীপকে মেলা আয়োজনকারী প্রতিষ্ঠানটি হলো এসএমই ফাউন্ডেশন। এই অনুষ্ঠান ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে বিভিন্ন। কার্যক্রম করে থাকে।

ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের উন্নয়নে নিয়োজিত প্রতিষ্ঠানই হলো। এসএমই ফাউন্ডেশন। এসএমই ফাউন্ডেশন মহিলা উদ্যোক্তাসহ সকল উদ্যোক্তাদের ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনায় বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সাহায্য করে থাকে।

উদ্দীপকে ব্রাহ্মণবাড়িয়ার বিসিক শিল্প নগরীতে এসএমই ফাউন্ডেশন মেলার আয়োজন করে উদ্যোক্তাদের সহায়তা করেছে। এছাড়াও এই ফাউন্ডেশন বিভিন্ন কার্যক্রম করে থাকে। তা হলো-

  • উদ্যোক্তাদেরকে বাজার, পণ্য প্রযুক্তি ও অন্যান্য তথ্য সরবরাহ করে সহায়তা করে।
  • বর্ধিত ও পরিবর্তনশীল পরিবেশের মধ্য দিয়ে দেশের এসএমই ব্যবসায় সাচ্ছন্দে পরিচালনায় সহায়তা করা।
  • বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণদান কর্মসূচি গ্রহণ করে সহায়তা করা।
  • এসএমই সহযোগী নীতিমালা উন্নয়নের জন্য সুপারিশ করা, ইত্যাদি।

সুতরাং বলা যায়, এসএমই ফাউন্ডেশন উপরোক্ত কার্যক্রমের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের উন্নয়ন করে থাকে।

4 views

Related Questions