1 Answers

খোকন যে প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেছিল তা কৃষক মাঠ স্কুল হতে কৃষকদের নিয়ে গঠিত সংগঠন কৃষক ক্লাব ।

এ ক্লাবের মাধ্যমে কৃষকরা এমন কিছু কার্যক্রম গ্রহণ করে যা দ্বারা ক্লাবের সদস্যরা আর্থিকভাবে লাভবান হয়। বিভিন্ন ধরনের আয়বর্ধক কর্মসূচি যেমন- ভালো বীজ উৎপাদন, মাছ চাষ, ধান ক্ষেতে মাছ চাষ, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, নার্সারি, ফল বাগান, সবজি চাষ, সবজির চারা উৎপাদন, কলা চাষ, গরু মোটাতাজাকরণ, জৈব সার উৎপাদন করে তারা বিক্রি করে থাকে।

এছাড়া বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজ যেমন- টিকাদান কর্মসূচিতে সহায়তা, ইঁদুর নিধন কর্মসূচিতে অংশগ্রহণ, বয়স্কদের শিক্ষাদান, যৌতুকবিরোধী সচেতনতা বৃদ্ধি, পারিবারিক পুষ্টি সচেতনতা বৃদ্ধি, রাস্তাঘাট মেরামত, সাঁকো তৈরি, শিশুদের শিক্ষা গ্রহণে উৎসাহিতকরণ ইত্যাদি করে থাকে।

খোকনের যোগাযোগকৃত কৃষক ক্লাব উপরিউক্ত কার্যাবলি সম্পাদন করে থাকে।

4 views

Related Questions