1 Answers
হ্যাঁ, "আইনের সঠিক প্রয়োগই পারে শব্দ দূষণ বন্ধ করতে"- উক্তিটি যথার্থ।
পারিপার্শ্বিকতায় শব্দ ও কোলাহল বেড়ে যাওয়ার কারণে শান্ত ও নিরিবিলি পরিবেশে যে অস্বাভাবিকতার জন্ম নেয়, তাকে শব্দ দূষণ বলে।
উদ্দীপকে দেখা যায়, ঢাকা শহরে উচ্চৈঃস্বরে গাড়ির বিরক্তিকর হর্ন বাজানোর ফলে প্রায়ই শিশুদের শ্রবণশক্তির সমস্যা দেখা দিচ্ছে। এছাড়া অনেক রোগীর অধিকতর অসুস্থতা দেখা দেয়। যেহেতু ঢাকা শহরে উচ্চৈঃস্বরে গাড়ির বিরক্তিকর হর্ন বাজানোর ফলেই মূলত শব্দ দূষণ হচ্ছে। আর গাড়ির হর্নসহ শব্দ দূষণ বন্ধের আইন যথাযথভাবে প্রয়োগ করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করলে সকলেই শব্দ দূষণের ব্যাপারে সচেতন থাকত। ফলে শব্দ দূষণ নিয়ন্ত্রণে চলে আসত। কেননা কেউ আইন অমান্য করে উচ্চৈঃস্বরে হর্ন বাজালে কিংবা অন্যকোনোভাবে শব্দ দূষণ করলে আইনের আওতায় বিচারের মুখোমুখি হতো।
তাই বলা যায়, আইনের সঠিক প্রয়োগই শব্দ দূষণ বন্ধ করতে পারে- উক্তিটি যথার্থ।