1 Answers

উদ্দীপকে উল্লিখিত বিশেষ চিহ্নটিকে সংশ্লিষ্ট আইনের দৃষ্টিতে ট্রেডমার্ক বলা হয়। ট্রেডমার্ক হলো পণ্য বা ব্যবসায়ের এমন কোনো স্বতন্ত্রসূচক, বৈশিষ্ট্য, চিহ্ন বা প্রতীক যা সকলের নিকট ব্যবসায় বা পণ্যকে সহজে পরিচিত করে তোলে এবং এর মালিকের তা ব্যবহারের একচ্ছত্র অধিকার নির্দেশ করে।

উদ্দীপকে দেখা যায়, জনাব মহিববুল্লাহ দীর্ঘ দিন গবেষণা করে এক ধরনের নতুন ধান বীজ উদ্ভাবন করেন। তিনি বিশেষ চিহ্নবিশিষ্ট প্যাকেটে করে উদ্ভাবিত ধান বীজ বাজারে বিক্রি করে থাকেন। আর এই বিশেষ চিহ্ন জনাব মহিববুল্লাহর ধানের বীজকে অন্যান্য বীজ থেকে স্বতন্ত্র করে তোলে এবং পরিচিতি দান করে। তাই আইনের দৃষ্টিতে উল্লিখিত বিশেষ চিহ্নকে ট্রেডমার্ক বলা হয়।

5 views

Related Questions