1 Answers

উদ্দীপকে উল্লিখিত বিশেষ সংস্থাটি হলো বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। সারাবিশ্বে দেশের ইতিবাচক পরিচিতি এবং জনকল্যাণে সরকার নানান ধরনের সংস্থা গড়ে তোলে। সরকারের গঠিত অন্যতম একটি সংস্থা হলো বাংলাদেশ পর্যটন কর্পোরেশন।

বাংলাদেশ পর্যটন সংস্থার কাজ হলো উল্লেখযোগ্য স্থানসমূহের পরিচিতি বাড়ানো এবং পর্যটনে দেশের ও বিদেশের পর্যটকদের উৎসাহিত করা। এতে ভ্রমণকারীর সংখ্যা ও রাজস্ব বাড়বে। নির্দিষ্ট ওয়েবসাইটে ভোট দেওয়ার আহ্বানের মাধ্যমে সংস্থাটি সারাবিশ্বে সুন্দরবনকে ঐতিহ্যবাহী স্থান হিসেবে পরিচিত করানোর উদ্যোগ নিয়েছে। এ উদ্দেশ্য ছাড়াও পর্যটকদের নিরাপত্তা, জনসচেতনতা সৃষ্টি, পর্যটন শিল্পে উন্নয়ন, বিশ্বে বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি প্রভৃতি কাজ সম্পাদন করে থাকে। এটি একটি রাষ্ট্রীয় সংস্থা যা বাংলাদেশ পর্যটন কর্পোরেশন অধ্যাদেশ ১৯৭২ অনুযায়ী প্রতিষ্ঠা লাভ করে।

5 views

Related Questions