1 Answers
উদ্দীপকের সংস্থাটি হলো কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি তথ্য সার্ভিস। নিচে এর নিয়মিত কার্যক্রমগুলো বর্ণনা করা হলো-
i. কৃষি কথা: বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী কৃষি বিষয়ক মাসিক পত্রিকা।
ii. সম্প্রসারণ বার্তা: কৃষি তথ্য ও প্রযুক্তি সংবলিত খবরভিত্তিক মাসিক বিভাগীয় বুলেটিন। কৃষি সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি অফিসে বিতরণ করা হয়।
iii. কৃষি ডাইরি: কৃষি সংশ্লিষ্ট সকল দপ্তর, অধিদপ্তর, সংস্থা, ব্যক্তির ফোন/ফ্যাক্স, ই-মেইল, ওয়েবসাইটসহ যোগাযোগের ঠিকানা থাকে। এছাড়াও বিভিন্ন ফসলের উন্নত জাত, বীজ তথ্য, সারের মাত্রা, সেচ, বালাইনাশক, সর্বশেষ প্রযুক্তির তথ্য ইত্যাদি এ ডাইরির প্রধান বিষয়।
iv. কৃষি সংবাদ: ৭ ফেব্রুয়ারি, ২০০৮ থেকে বিটিভির সংবাদে এবং ০৬ এপ্রিল, ২০০৮ থেকে বাংলাদেশ বেতারে কৃষি সংবাদ প্রচার হচ্ছে।
V. বেতার: বর্তমানে দেশে ১২টি বেতার কেন্দ্র থেকে জাতীয় ও আঞ্চলিক কৃষি বিষয়ক শ্রোতা উপযোগী অনুষ্ঠান বিনির্মাণে কৃষি তথ্য সার্ভিস সার্বক্ষণিক সহায়তা প্রদান করছে।
vi. টেলিভিশন : কৃষি তথ্য সার্ভিসের সার্বিক তত্ত্বাবধান এবং সহায়তায় 'মাটি ও মানুষ' অনুষ্ঠান সপ্তাহে ৫ দিন সম্প্রচারিত হচ্ছে। এছাড়া বিটিভিতে প্রতিদিনের কৃষিবিষয়ক অনুষ্ঠান 'বাংলার কৃষি' প্রতিদিন সকালে প্রচারিত হচ্ছে।
vii. ই-কৃষি : আধুনিক মানসম্পন্ন আইসিটি সেন্টার চালু করেছে। www.ais.gov.bd ওয়েবসাইটটি কৃষি তথ্য প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
viii. কৃষি কলসেন্টার: কোনো কৃষক যেকোনো অপারেটরের মোবাইল ফোন থেকে ১৬১২৩ নম্বরে কল করলে কৃষি বিষয়ক সমস্যার তাৎক্ষণিক সমাধান দেওয়া হয়।