1 Answers
উদ্দীপকে উল্লিখিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের উদ্দেশ্য হলো সড়ক পরিবহন যথাযথভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের মাধ্যমে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা।
যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের বিভিন্ন এলাকার সড়ক পরিবহনের ক্ষেত্রে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা, পরিচালনা ও নিয়ন্ত্রণ করার জন্য নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কাজ করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ।
উদ্দীপকে মোহন দাস বাসের লাইসেন্স ও রোড পারমিটের জন্য সরকার কর্তৃক নিয়োজিত একটি সংস্থায় আবেদন করেন। এ সংস্থাটি হলো বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা। এ প্রতিষ্ঠানের উদ্দেশ্য হলো মোটরযান আইনের আওতায় সড়ক পরিবহনের কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ করা এবং ড্রাইভিং লাইসেন্স, উপযুক্ততা ছাড়পত্র, নিবন্ধন ছাড়পত্র, ড্রাইভিং ইন্সট্রাক্টরস লাইসেন্স ইত্যাদি প্রদান করা। তাছাড়া নিরাপদ সড়কপথ নিশ্চিত করা।