1 Answers

সুষ্ঠু ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানের মাধ্যমে অস্ত্র কারখানাটিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা যাবে বলে আমি মনে করি।

রাষ্ট্রীয় ব্যবসায় প্রধানত জনকল্যাণের উদ্দেশ্যে গঠিত ও পরিচালিত হয়। তবে প্রতিষ্ঠানের পরিচালনা খরচ মেটানোর লক্ষ্যে এটিকে লাভজনকতার বিষয়টিও বিবেচনায় রাখতে হয়।

উদ্দীপকের দেশের নিরাপত্তা বিধানের নিমিত্তে সরকার যে অস্ত্র কারখানা প্রতিষ্ঠা করে তা এক বছর পরই লোকসানের সম্মুখীন হয়। কারণ প্রতিষ্ঠানটিতে রাজনৈতিক বিবেচনায় প্রয়োজনের তুলনায় অধিক এবং অদক্ষ লোকজন নিয়োগ দেয়া হয়।

এমতাবস্থায় প্রয়োজনীয়সংখ্যক যোগ্য লোকবল নিয়োগ দানপূর্বক যথাযথ তত্ত্বাবধান করলে প্রতিষ্ঠানের দক্ষতা বাড়বে এবং অপচয় হ্রাস পাবে। ফলে প্রতিষ্ঠানটি ধীরে ধীরে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে। তাই প্রতিষ্ঠানটি এক্ষেত্রে মানবসম্পদ ব্যবস্থাপনা ও তদারকির বিষয়টির দিকে জোরদার করতে হবে। সর্বোপরি আমার মতে সুষ্ঠু ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা যাবে।

4 views

Related Questions