1 Answers

উদ্দীপকে মি. হাসীব রাষ্ট্রীয় ব্যবসায় প্রতিষ্ঠানে চাকরি করেন। রাষ্ট্রীয় মালিকানায় পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে রাষ্ট্রীয় ব্যবসায় বলে। এরূপ ব্যবসায়ের মূল উদ্দেশ্য হলো জনকল্যাণ সাধন করা।

উদ্দীপকে মি. হাসীব এমন একটা সংস্থার অধীনে চাকরি করেন যার উদ্দেশ্য হলো জনকল্যাণ। সংস্থাটি অনেক ক্ষতির মুখোমুখি হলে এর কার্যক্রম সীমিত করার জন্য প্রয়াস শুরু হয়। মুনাফা অর্জনের উদ্দেশ্যে এ ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করা হয় না; বরং জনগণের কল্যাণে এ জাতীয় ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করা হয়ে থাকে। সাধারণত দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা, সম্পদের সুসম বণ্টন ও ব্যবহার নিশ্চিত করা, জনস্বার্থ রক্ষা করা ইত্যাদির নিমিত্তে রাষ্ট্রীয় ব্যবসায় স্থাপন করা হয়। অন্যান্য কোম্পানি বা প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয় কিছু রাষ্ট্রীয় ব্যবসায় জনকল্যাণের উদ্দেশ্যে পরিচালিত হয়ে থাকে। তাই বলা যায় মি. হাসীব রাষ্ট্রীয় ব্যবসায় প্রতিষ্ঠানে চাকরি করেন।

5 views

Related Questions