1 Answers

উদ্দীপকে বিশেষজ্ঞরা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বাপেক্সের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ আহরণের কথা বলেছে।

বাপেক্স রাষ্ট্রীয় মালিকানাধীন একটি সরকারি প্রতিষ্ঠান, বা তেল- গ্যাস, অনুসন্ধান, উত্তোলন ও উৎপাদনে সহায়তা করে। বাপেক্সের মতো বহু বিদেশি বহুজাতিক কোম্পানি এ উত্তোলনের কাজ করে।

উদ্দীপকে বাংলাদেশের মাটির নিচে প্রচুর গ্যাস, তেল, কয়লা ইত্যাদি রয়েছে। দেশীয় বিশেষজ্ঞরা অন্যদের তা লিজ না দিয়ে আমাদের সরকারি প্রতিষ্ঠান বাপেক্সের সক্ষমতা বাড়িয়ে তা উত্তোলনের কথা বলেছে। বহুজাতিক বিদেশি কোম্পানিগুলো গ্যাস কূপ খননের ক্ষেত্রে বিদেশে গ্যাস রপ্তানির সুযোগ প্রত্যাশা করে। তারা আমাদেরকে এ সম্পদ থেকে খুবই নগণ্য পরিমাণ ভাগ দিতে চায়। তাই সরকার যদি বাপেক্সের সক্ষমতা বাড়িয়ে এর মাধ্যমে উত্তোলন করে তাহলে সম্পূর্ণ সম্পদই আমাদের দেশে থাকবে। ফলে জনগণ বাপেক্সের কাছ থেকে কম দামে তেল, গ্যাস কিনতে পারবে। ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে।

সুতরাং বলা যায়, উদ্দীপকে বিশেষজ্ঞরা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বাপেক্সের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ আহরণের কথা বলেছে।

4 views

Related Questions