1 Answers
আমাদের দেশে গ্রামে-গঞ্জে যেখানে কৃত্রিম প্রজননের সুবিধা নেই সেখানে এখনও দেশি জাতের ষাঁড় দিয়ে প্রাকৃতিক প্রজনন করানো হয়। এতে উন্নত জাত পাওয়া যায় না। আবার সরকারিভাবে দেশের বিভিন্ন অঞ্চলে সংকর জাতের ষাঁড় দিয়ে দেশি জাতের বকনা বা গাভিকে প্রাকৃতিক প্রজনন করানো হচ্ছে। এতে দ্রুত ফল পাওয়া যায় না। সীমিত সংখ্যক গরুকে প্রজনন করানো যায়। উন্নত সংকর জাতের ষাঁড় দিয়ে দেশি ছোট জাতের গাভিকে প্রজনন করালে দুর্ঘটনা ঘটতে পারে। ষাঁড়ের মাধ্যমে বকনা বা গাভিতে বিভিন্ন রোগ ছড়াতে পারে।
4 views
Answered