1 Answers

বসতবাড়ির আশেপাশে, রাস্তার পাশে, পতিত জমিতে, রেললাইনের পাশে, প্রতিষ্ঠানের আশেপাশেসহ বিভিন্ন সামাজিক এলাকায় যে বন গড়ে উঠেছে তাকে সামাজিক বনায়ন বলে। প্রযুক্তিগত উৎকর্ষ ও শিল্প বিপ্লবের ফলে আমরা প্রতিনিয়ত বৃক্ষ নিধন করে চলেছি। যার বিরূপ প্রতিক্রিয়া হিসেবে আমরা ঝড়, জলোচ্ছ্বাস, বন্যাসহ বড় বড় প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছি। তাছাড়া কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেয়ে পৃথিবীর তাপমাত্রা ক্রমেই বেড়ে চলেছে। পৃথিবীর পূর্বের নির্মল প্রাকৃতিক পরিবেশ ফিরে পেতে তাই বেশি বেশি গাছ লাগানো দরকার, যা একমাত্র সামাজিক বনায়নের মাধ্যমেই সম্ভব। এজন্যই সামাজিক বনায়নকে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার হাতিয়ার বলা হয়।

4 views

Related Questions