1 Answers

প্লেটো ও এরিস্টটল মানবিক সম্পর্ক ও আচরণ তথা সমাজ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সুসংবদ্ধ চিন্তাভাবনা ও বিশ্লেষণ করেন বিধায় তাদেরকে সামাজিক বিজ্ঞান চর্চার অগ্রনায়ক বলা হয়।

মূলত সামাজিক বিজ্ঞান সম্পর্কিত সুসংবদ্ধ চিন্তাভাবনা গ্রিক দার্শনিক প্লেটো ও এরিস্টটলের মাধ্যমেই সূচিত হয়। তাদের সৃষ্টিকর্মে পৃথিবীর মানুষ সম্পর্কে অতীন্দ্রিয় ধ্যান-ধারণার প্রতিফলন দেখা গেলেও সমাজ সম্পর্কে তাদের যে গভীর চিন্তা-ভাবনা, তার ওপর ভিত্তি করেই পরবর্তীতে সামাজিক বিজ্ঞানের বিভিন্ন শাখার জন্ম হয়েছে। আর এজন্যই গ্রিক দার্শনিক প্লেটো ও এরিস্টটলকে সামাজিক বিজ্ঞান চর্চার অগ্রনায়ক বলা হয়।

4 views

Related Questions