1 Answers
জাত উন্নয়নের জন্যে ষাঁড়ের বীর্য (simen) কৃত্রিম উপায়ে যন্ত্রপাতির সাহায্যে গরমে আসা একটি গাভির জরায়ুতে প্রবেশ করিয়ে গর্ভবতী করার পদ্ধতিকে কৃত্রিম প্রজনন বলে। কৃত্রিম প্রজননে গাভির গর্ভধারণের হার বৃদ্ধি পায়। একটি ষাঁড় থেকে প্রতিবারের বীর্য প্রক্রিয়াজাত করে ৩০০-৪০০টি গাভিকে প্রজনন করা যায়। উন্নত জাত ও মানের ষাঁড়ের বীর্য ব্যবহার করে ভালো জাতের গরু পাওয়া যায়। ষাঁড়ের সংগৃহীত বীর্য বা সিমেন প্রক্রিয়াজাত করে বহু বছর সংরক্ষণ করা যায়। অনেক সংক্রামক ব্যাধি বিশেষ করে যৌনব্যাধির প্রসার রোধ করা যায়। এতে বেশি ষাঁড় পালনের দরকার হয় না, ফলে ব্যয় হ্রাস পায়। উন্নত জাতের ষাঁড় দ্বারা দেশি গবাদিপশুর উন্নয়ন করা যায়। এ পদ্ধতিতে সবসময় শুক্রাণুর গুণাগুণ পরীক্ষা করা সম্ভব হয়। কৃত্রিম প্রজনন পদ্ধতিতে কম খরচে প্রজনন করানো যায়। এছাড়াও ষাঁড় ও গাভির দৈহিক অসামঞ্জস্যতাজনিত দুর্ঘটনা এড়ানো যায়।