1 Answers

উদ্দীপকের মানিকগঞ্জ এলাকার লোকেরা হাঁস-মুরগি ও মাছের সমন্বিত চাষ করছে।

সমন্বিত চাষ ব্যবস্থা দ্বারা তারা বিভিন্ন সুবিধা পেয়ে থাকে। এর মাধ্যমে তারা স্বল্প পরিসরে একই সাথে মাছ, ডিম ও মাংস উৎপাদন করে থাকে। এতে তারা আমিষের চাহিদা মেটাতে পারে। পানিতে হাঁস-মুরগি পালনে পানি আলোড়িত হয়। ফলে অক্সিজেন যুক্ত হয় ও মাছের স্বাস্থ্য ভালো হয়। হাঁস-মুরগির বিষ্ঠায় থাকে মাছ চাষের জন্য উৎকৃষ্ট জৈব সার। হাঁস-মুরগির নাড়িভুঁড়ি, চামড়া, পালক, ডিমের খোসা ইত্যাদি প্রক্রিয়াজাত করে পুনরায় হাঁস-মুরগির খাদ্য হিসেবে ব্যবহার করা যায়।

অতএব বলা যায়, সমন্বিত পদ্ধতিতে অল্প পুঁজিতে হাঁস-মুরগি ও মাছ চাষ করে আয় বৃদ্ধি ও দারিদ্র্য বিমোচন করা সম্ভব।

4 views

Related Questions