'ক' পৌর এলাকার জনগণের প্রাপ্য সুবিধাগুলো তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
'ক' পৌর এলাকার জনগণের প্রাপ্য সুবিধাগুলো তাদের মৌলিক মানবিক অধিকার। মানুষের মৌলিক মানবিক অধিকারগুলো হলো- খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও বিনোদন। রাষ্ট্র তার নিজস্ব ব্যবস্থাপনায় নাগরিকদের এসব অধিকার পূরণ করবে। এসব অধিকার ছাড়া নাগরিকের পক্ষে সুস্থভাবে বেঁচে থাকা এবং তাদের ব্যক্তিত্ব বিকাশ সম্ভব নয়। তাই রাষ্ট্র নাগরিকদের এসব অধিকার পূরণের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়ন করে।
উদ্দীপকের 'ক' পৌরসভার জনগণ পৌরকরসহ যাবতীয় পাওনাদি সঠিকভাবে পরিশোধ করেও পানি, বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবাসহ সব সুযোগ-সুবিধা নিয়মিত পায় না। অর্থাৎ এ এলাকার নাগরিকরা তাদের দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করে কিন্তু পৌরসভা নাগরিকদের প্রাপ্য অধিকার যথাযথভাবে পূরণ করে না। রাষ্ট্রের কাছে নাগরিকদের যেমন অধিকার রয়েছে, তেমনি রাষ্ট্রের প্রতিও তাদের কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে। যেমন- রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করা, আইন মেনে চলা এবং কর দেওয়া নাগরিকদের কর্তব্য। যথাযথভাবে কর্তব্য পালনের বিনিময়ে তারা রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারী। যেমন- পানি, বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবা অধুনিক নগর জীবনের অবিচ্ছেদ্য অংশ। এসব সুযোগ-সুবিধা ছাড়া নাগরিকদের পক্ষে সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকা সম্ভব নয়। তাই নাগরিকদের এসব অধিকার পূরণ করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব।