উদ্দীপকে বিশেষজ্ঞ ব্যক্তিরা কোন যৌক্তিকতায় বাপেক্সের দক্ষতা বাড়ানোর কথা ভাবছে? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে বিশেষজ্ঞ ব্যক্তিরা জাতীয় স্বার্থ সুরক্ষায় বাপেক্সের দক্ষতা বাড়ানোর কথা ভাবছে।
দেশ ও দেশের মানুষের স্বার্থকেই জাতীয় স্বার্থ বলে। এরূপ স্বার্থ সুরক্ষা যে কোনো দেশের সরকার বা সরকারসমূহের প্রধান কর্তব্য। বেসরকারি খাত বা বিদেশি প্রতিষ্ঠানের ওপর সবকিছু ছেড়ে দেওয়া হলে তাতে ক্ষেত্রবিশেষে জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার সমূহ সম্ভাবনা থাকে।
বাপেক্স রাষ্ট্রীয় মালিকানাধীন একটি সরকারি প্রতিষ্ঠান, যা তেল-গ্যাস অনুসন্ধান, উত্তোলন ও উৎপাদনে সহায়তা করে। বাপেক্স এমন একটি সংস্থা, যা তার নিজস্ব জনবল ও যন্ত্রপাতি ব্যবহার করে তেল- গ্যাস ও খনিজ সম্পদ অনুসন্ধান ও উত্তোলন করে। বাপেক্সের মতো বহু বিদেশি বহুজাতিক কোম্পানি এ উত্তোলনের কাজ করে। যদি গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের জন্য বিদেশি কোম্পানিদের লিজ দেওয়া হয় তাহলে বিদেশি কোম্পানিকে মোট সম্পদের ৮০ শতাংশ ছেড়ে দিতে হয়। ফলে বাংলাদেশের অংশ থাকে সামান্য। তাই বিশেষজ্ঞ ব্যক্তিরা দেশের জাতীয় স্বার্থ সুরক্ষা করার জন্য বাপেক্সের দক্ষতা বাড়ানোর কথা ভাবছে।