1 Answers
সরকারের যৌথ মালিকানায় ব্যবসায় চালু করার উদ্দেশ্য হলো দেশের শিল্পায়ন বা জনসেবার ওপর গুরুত্বারোপ করে দেশের প্রাইভেট সেক্টরকে উৎসাহিত করা।
সরকারি-বেসরকারি অংশীদারিত্বভিত্তিক ব্যবসায় দীর্ঘমেয়াদি অংশীদারি ব্যবস্থা যেখানে জনগণকে সেবা দেওয়ার উদ্দেশ্যে বেসরকারি খাত সরকারের সাথে চুক্তি করে যৌথভাবে মূলধন বিনিয়োগ করে। পিপিপি ব্যবসায় স্থাপন করার ফলে সরকারি ও বেসরকারি সম্পর্কের উন্নয়ন ঘটে। জনগণ বিভিন্ন দিক থেকে সুবিধা লাভ করে। অন্যদিকে, বেসরকারি বিনিয়োগকারীরাও লাভবান হয়। তাই এ ব্যবসায় এত গুরুত্বপূর্ণ।
উদ্দীপকে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য বাংলাদেশ সরকার ২০১০ সালে সরকারি বেসরকারি অংশীদারিত্ব ভিত্তিক ব্যবসায় চালু করেছেন। বিশেষজ্ঞরা মনের করেন দেশের অর্থনৈতিক উন্নয়ন ও অবকাঠামোকে শক্তিশালীকরণ ছাড়াও সামাজিক সম্পর্ক উন্নয়ন ও সমৃদ্ধ করতে এ ধরনের ব্যবসায় যথেষ্ঠ ভূমিকা রাখতে পারে।
পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে একদিকে যেমন রাষ্ট্রীয় উদ্দেশ্য অর্জন সম্ভব হবে তেমনি অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠানসমূহ উৎসাহিত হবে। ফলে দেশের শিল্পায়ন ত্বরান্বিত এবং জনসেবার মান উন্নত হবে। তাই বলা যায়, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের উদ্দেশ্য হলো প্রাইভেট সেক্টরকে উৎসাহিত করার মাধ্যমে দেশের শিল্পায়ন বা জনসেবা ত্বরান্বিত এবং প্রসারিত করা।