1 Answers
'X' অঞ্চলে পরিকল্পিত ব্যবসায় প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্যই হবে জনকল্যাণ উদ্দীপকের আলোকে যা যথার্থ।
রাষ্ট্রীয় সংগঠনের মূল উদ্দেশ্য হলো জনকল্যাণ সাধন করা। মুনাফা অর্জন নয়; বরং জনগণের সার্বিক কল্যাণসাধন করাই রাষ্ট্রীয় সংগঠনের মুখ্য উদ্দেশ্য। এজন্য জনকল্যাণমূলক প্রায় সব প্রতিষ্ঠানই রাষ্ট্রীয় মালিকানায় নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়।
উদ্দীপকে দেখা যায়, শুধু মুনাফার কথা না ভেবে দেশের সুসম উন্নয়নের জন্য অনুন্নত 'X' অঞ্চলে মিল-কারখানা গড়ে তোলার বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়। যেহেতু উক্ত X অঞ্চলে মুনাফা অর্জনের মুখ্য উদ্দেশ্য নিয়ে সাধারণ উদ্যোক্তাগণ এগিয়ে আসার সম্ভাবনা খুব ক্ষীণ। তাই দেশের সুসম উন্নয়নের জন্য এবং জনকল্যাণের উদ্দেশ্যে সরকারি উদ্যোগে রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠনই অধিকতর উপযোগী। কেননা রাষ্ট্রীয় সংগঠনের মুখ্য উদ্দেশ্য মুনাফা অর্জন নয়।
সুতরাং বলা যায়, 'X' অঞ্চলে পরিকল্পিত ব্যবসায় প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্যই হবে জনকল্যাণ উদ্দীপকের আলোকে যা যথার্থ।