1 Answers
শিহাব আহম্মেদ তার ১৯ জন বন্ধুকে নিয়ে প্রাইভেট লিমিটেড কোম্পানি প্রতিষ্ঠা করেন।
যে কোম্পানির সদস্যসংখ্যা সর্বনিম্ন ২ এবং সর্বোচ্চ ৫০ জনে সীমাবদ্ধ, শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় এবং জনগণের উদ্দেশ্যে শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের আহ্বান জানানো যায় না, তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে।
উদ্দীপকে শিহাব উদ্দিন আহম্মেদ তার ১৯জন বন্ধুকে নিয়ে আইনগত সত্তাবিশিষ্ট একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠানটি কার্যারম্ভের অনুমতি পাওয়ার পরই ব্যবসায় শুরু করেন। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কার্যারম্ভের অনুমতি পাওয়ার পরই ব্যবসায় শুরু করতে পারেন। উদ্দীপকের শিহাব উদ্দিন আহম্মেদের প্রতিষ্ঠানটিও কার্যারম্ভের অনুমতি পাওয়ার পর ব্যবসায় আরম্ভ করেন। তাই বলা যায়, শিহাব আহম্মেদ ও তার ১৯ জন বন্ধুকে নিয়ে 'প্রাইভেট লিমিটেড কোম্পানি প্রতিষ্ঠা করেন।