1 Answers
উদ্দীপকে তমালিকা একজন সীমিত অংশীদার।
যে সকল অংশীদারের দায় সীমিত অর্থাৎ ব্যবসায়ে বিনিয়োজিত মূলধন দ্বারা যাদের দায় সীমাবদ্ধ তাদেরকে সীমিত অংশীদার বলে। সীমিত অংশীদার ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না। তবে এরা ব্যবসায় থেকে চুক্তি অনুযায়ী মুনাফা ভোগ করে থাকে। চুক্তি অনুযায়ী তাদের দায় তাদের বিনিয়োগকৃত মূলধন বা অন্য কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ পর্যন্ত সীমাবদ্ধ হতে পারে।
উদ্দীপকে দেখা যায়, ২০১৫ সালের ১লা জানুয়ারি তারিখে কামাল, জামাল ও তমাল চুক্তির ভিত্তিতে একটি ব্যবসায় গঠন করে। তারা প্রত্যেকেই ১০,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসায় শুরু করে। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে তমালের মৃত্যুর পর তার ১৬ বছরের কন্যা তমালিকাকে ব্যবসায় সম্পৃক্ত করতে জামাল ও কামাল সম্মত হয়। উল্লেখ্য যে, তমালিকা তখন ছিল নাবালক। তাই অংশীদারি আইন অনুযায়ী নাবালক ব্যবসায়ের অংশীদার হতে পারে না। তবে ব্যবসায়ের মুনাফার অংশ দেওয়া যাবে। ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণের সুযোগ নেই কিন্তু ব্যবসায়ে অর্জিত মুনাফার নির্দিষ্ট অংশ পাওয়ার অধিকারী। আর এসব সুবিধা ভোগের জন্য কোনো নাবালককে অংশীদারি ব্যবসায়ে গ্রহণ করা যাবে।