1 Answers
উদ্দীপকের পরাগের মামা রক্তসম্পর্কীয় জ্ঞাতি। মানুষ স্বভাবতই সামাজিক জীব আর তাই মানুষ সমাজে বাস করে। সমাজে এই বসবাসকে কেন্দ্র করে প্রতিনিয়ত সৃষ্টি হয় নানাবিধ সম্পর্ক। জ্ঞাতিসম্পর্ক হচ্ছে সেই সামাজিক সম্পর্ক যাতে সমাজের প্রতিটি সদস্য বিভিন্ন সূত্রের মধ্য দিয়ে প্রকৃত ও অনুমিতভাবে রক্তসম্পর্কের বন্ধনে আবদ্ধ। জ্ঞাতিসম্পর্ক সাধারণত চার প্রকার হয়ে থাকে। যেমন- একজন ব্যক্তি তার পিতামাতা, সন্তানসন্ততি, নাতি-নাতনির সাথে রক্তসম্পর্কিত বন্ধনে সম্পর্কযুক্ত। কোনো মহিলা বা পুরুষ তাদের শ্বশুর-শাশুড়ি এবং শ্বশুর-শাশুড়ি পক্ষের জ্ঞাতিদের সাথে বৈবাহিক বন্ধনে সম্পর্কযুক্ত। রক্ত বা বৈবাহিক সূত্রে আবদ্ধ নয় এমন ব্যক্তিদের সাথে আমরা রক্ত এবং বৈবাহিক জ্ঞাতিদের মতোই আচরণ করি। এটিই কাল্পনিক বন্ধন। প্রায় অনেকটা স্থানীয় প্রথাগতসূত্রে কাউকে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করে নেওয়ার যে রেওয়াজ আছে, তাকেই প্রথাগত বন্ধন বলা হয়।
উদ্দীপকের পরাগের মামা তার মায়ের দিক থেকে আত্মীয়। অর্থাৎ পরাগ ও তার মামার মধ্যে রক্তসম্পর্কীয় জ্ঞাতিসম্পর্ক বিদ্যমান।