1 Answers
উইঘুর সম্প্রদায়ের জন্য ইসলামি রাষ্ট্রব্যবস্থা জরুরি। ইসলামি রাষ্ট্রব্যবস্থা একটি কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা। এ রাষ্ট্রের যাবতীয় কার্যাবলি ইসলামি আদর্শ অনুসারে সম্পাদিত হয়ে থাকে। এ রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার মালিক মহান আল্লাহ। ইসলামি রাষ্ট্র জনগণের জান-মাল, ইজ্জত-সম্মান ও মৌলিক অধিকারের নিশ্চয়তা প্রদান করে থাকে।
ইসলামি রাষ্ট্রে অমুসলিম জনগণের জান-মালের নিরাপত্তা প্রদান করা হয়ে থাকে। ইসলামি রাষ্ট্র বিধর্মীদের প্রতি যতটা উদার অন্যান্য রাষ্ট্র ততটা নয়। উদ্দীপকে উল্লিখিত দেশে ইসলামি শাসন ব্যবস্থা না থাকার কারণে উইঘুর সম্প্রদায়ের ওপর নির্যাতন করা হয়, তাদের মসজিদ, ঘর-বাড়ি ভেঙে দেওয়া হয়। সুতরাং উইঘুর সম্প্রদায়ের লোকের জান-মাল ও মৌলিক অধিকারের নিশ্চয়তা প্রদানের জন্য ইসলামি রাষ্ট্র ব্যবস্থা জরুরি।