1 Answers
K এর চরিত্র রাসুল (স)-এর সময়কার ইহুদি-খ্রিষ্টানদের সাথে সাদৃশ্যপূর্ণ। তৎকালীন ইহুদি সম্প্রদায়ের মধ্যকার ধর্মবিষয়ক পারদর্শীগণ তাদের আত্মীয়দের ইসলাম ধর্ম গ্রহণ করতে বলত এবং এ ধর্মের ওপর দৃঢ় থাকারও পরামর্শ দিত। কিন্তু নিজেরা ইসলাম গ্রহণ করত না। তাদের এ ধরনের আচরণের প্রতিফলনই লক্ষ করা যায় ইসলামি পণ্ডিত K এর চরিত্রে।
জনাব K ইসলামি বিধি-বিধান সম্পর্কে অজ্ঞ । কে শরিয়ত মোতাবেক চলার পরামর্শ দেয়। কিন্তু নিজে নামাজ ত্যাগ করে। তার পরিবারের স্ত্রী-কন্যারা পর্দা করে না। সে অনাহারীকেও খাবার দেয় না। ইহুদি আলেম ও খ্রিষ্টান ধর্মযাজকগণ একই কাজ করত। তাদের কাছে সাধারণ মানুষ আসলে তাদেরকে তারা সৎকাজ সম্পাদনের পরামর্শ দিত। হেদায়েতের নানা কথা শুনিয়ে তারা তাদের কাছে ভালো মানুষ হওয়ার চেষ্টা করত। প্রকৃতপক্ষে তারা নিজেরা সৎকাজ করত না। তারা নিজেদের কিতাবের শিক্ষা ভুলে গিয়ে স্বার্থরক্ষায় তৎপর ছিল। নীতি-আদর্শ জলাঞ্জলি দিয়ে গোপনে নানা রকম অনাচার করে বেড়াত। অর্থাৎ তাদের বাহ্যিক কর্মকাণ্ড ও অন্তরের বিশ্বাসের কোনো মিল ছিল না। তারা মুনাফিকি চরিত্রের অধিকারী ছিল। আর এ ধরনের বৈশিষ্ট্য জনাব K এর চরিত্রেও লক্ষণীয়।